ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

কেরালায় মেসি-বঞ্চনা: বাতিল আর্জেন্টিনার প্রীতি ম্যাচ, হতাশ ভারতীয় ভক্তরা

#

স্পোর্টস ডেস্ক

২৫ অক্টোবর, ২০২৫,  11:32 PM

news image

আবারও হতাশ হতে হলো ভারতীয় ফুটবলপ্রেমীদের। দীর্ঘ ১৪ বছর পর লিওনেল মেসিকে সরাসরি দেখার যে সুযোগ তৈরি হয়েছিল, তা আপাতত ভেস্তে গেল। নভেম্বর মাসে কেরালায় অস্ট্রেলিয়ার বিপক্ষে নির্ধারিত আর্জেন্টিনার প্রীতি ম্যাচটি বাতিল করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (AFA)।

শনিবার এক যৌথ বিবৃতিতে এএফএ এবং আয়োজক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ১৭ নভেম্বর কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে হওয়ার কথা থাকা ম্যাচটি “লজিস্টিক জটিলতা” ও “ফিফার অনুমোদনে বিলম্বের” কারণে স্থগিত করা হয়েছে।

এএফএর বিবৃতিতে জানানো হয়েছে, “লিওনেল স্কালোনির নেতৃত্বে আর্জেন্টিনা দল নভেম্বর মাসে স্পেনে অনুশীলন করবে এবং ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে একমাত্র প্রীতি ম্যাচ খেলবে লুয়ান্ডায়। এরপর ১৮ নভেম্বর পর্যন্ত ইউরোপেই অনুশীলন চালিয়ে যাবে দলটি।”

কেরালা স্পোর্টস মন্ত্রণালয় ও প্রধান আয়োজক অ্যান্টো অগাস্টিন সামাজিক মাধ্যমে লিখেছেন, “ফিফার অনুমোদন পেতে বিলম্ব হওয়ায় এএফএর সঙ্গে আলোচনার পর নভেম্বরের ম্যাচটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

আর্জেন্টাইন সংবাদমাধ্যম জানিয়েছে, কেরালার প্রস্তুতি অসম্পূর্ণ থাকায় এবং সময়সীমার মধ্যে আয়োজন শেষ না হওয়ায় সফরটি পিছিয়ে দেওয়া হয়েছে। মার্চ ২০২৬ সালে ম্যাচটি পুনর্নির্ধারণের সম্ভাবনা রয়েছে।

এদিকে কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুর রহিমান জানিয়েছেন, “মেসি সফরে আসতে রাজি ছিলেন, তবে সরকার পুরো আর্জেন্টিনা দলকেই চেয়েছিল।”

এই সিদ্ধান্তকে ঘিরে স্থানীয় রাজনীতিতে সমালোচনা শুরু হয়েছে। বিরোধীদলীয় নেতা ভি ডি সাতেশান বলেন, “মেসির আগমন যদি রাজনৈতিক প্রচারণায় ব্যবহৃত হয়, তবে তাঁর না আসার দায়ও সরকারের।”

উল্লেখ্য, মেসির ভারতের মাটিতে প্রথম ও একমাত্র সফর ছিল ২০১১ সালে, কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে। সেই ম্যাচে ১–০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি