ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

কারাগারে নির্যাতনের অভিযোগ তানভীরের

#

নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর, ২০২৬,  3:32 PM

news image

কারাগারে অপরিচ্ছন্ন ও আলো-বাতাসহীন সেলে রাখা এবং রিমান্ডে নির্যাতনের অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর। কারাগারের পরিবেশ, খাবারের মান ও কারারক্ষীদের আচরণ নিয়েও অভিযোগ করেছেন তিনি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন তানভীর।

তিনি বলেন, গত ২ আগস্ট সাইবার সুরক্ষা আইনে তার বিরুদ্ধে মামলা হয় এবং ৫ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বগুড়া কারাগারের একটি ‘চরম অপরিচ্ছন্ন ও আলো-বাতাসহীন’ সেলে রাখা হয়। সেখানে বিদ্যুৎ ও ফ্যানের ব্যবস্থাও ছিল না বলে দাবি করেন তিনি।

পচা খাবার দেওয়ার অভিযোগ

কারাগারের খাবারের মান নিয়েও অভিযোগ করেন তানভীর। তার দাবি, ৫ আগস্ট তাকে দুই দিন আগের পচা খাবার দেওয়া হয়। নিয়মিত বাসি ও পচা খাবার খাওয়ানোর কারণে একপর্যায়ে তিনি ডায়রিয়ায় আক্রান্ত হন এবং চিকিৎসার জন্য শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরে তাকে কেরানীগঞ্জ কারাগারে নেওয়া হলেও সেখানেও একই ধরনের পরিবেশের মুখোমুখি হওয়ার দাবি করেন তিনি।

চিকিৎসা শেষে গাড়িতে নির্যাতনের দাবি


তানভীর বলেন, চিকিৎসার জন্য তাকে পিজি হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে কারাগারে ফেরার পথে গাড়িতে সাদা পোশাকে কয়েকজন উঠে তাকে নির্যাতন করেন বলে অভিযোগ করেন তিনি।

কারারক্ষীদের বিরুদ্ধেও অভিযোগ তুলে তানভীর দাবি করেন, তাদের বেশিরভাগই সিরাজগঞ্জের শাহজাদপুরের এবং আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। তারা তাকে ‘জুলাই জঙ্গি’ বলে গালিগালাজ করতেন বলেও অভিযোগ করেন তিনি।

এ ছাড়া কারাগারের আশপাশের কয়েকজন কয়েদি আওয়ামী লীগের মামলার আসামি ছিলেন এবং তারাও তাকে বিভিন্নভাবে অপমান করতেন বলে দাবি করেন তানভীর।

সংবাদ সম্মেলনে গ্রেপ্তার, কারাগারে থাকা এবং চিকিৎসার সময়কার বিভিন্ন ঘটনার বিস্তারিত বর্ণনা দেন তিনি।

তবে তানভীরের এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষ বা আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি