ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

কাপাসিয়ায় ৫ খুন: জননিরাপত্তা ভয়াবহ হুমকির মুখে—গোলাম পরওয়ার

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মে, ২০২৬,  5:02 PM

news image

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই ঘটনাকে জননিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি হিসেবে উল্লেখ করেছেন।

শনিবার দলটির ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান সভ্য সমাজে এ ধরনের ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক, ন্যক্কারজনক ও মানবতাবিরোধী। একটি স্বাধীন দেশে একই পরিবারের এতজন সদস্যকে নৃশংসভাবে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, এই হত্যাকাণ্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরেছে এবং সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন।

তিনি দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

পাশাপাশি নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি