ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি, ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ: সাবেক স্বরাষ্ট্র সচিবসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে উড্ডয়নের ২০ মিনিট পরই বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান, নিহত ২ পাইলট পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা জোটে বাংলাদেশ, কী হবে ভারতের সঙ্গে সম্পর্ক কর কর্মকর্তা আব্দুল আলিম সরকারের বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ: নামে-বেনামে বহুতল ভবন, প্লট ও বিপুল সম্পদের তথ্য রিফাইনারির অনুমতি পেতে আগের নাকচের তথ্য গোপন: তদন্তে বিপিসি সৌদি-পাকিস্তান-তুরস্কের জোটে বাংলাদেশ: সামনে বড় কূটনৈতিক পরীক্ষা ব্যক্তির বক্তব্য নয়, পররাষ্ট্রনীতি হতে হবে প্রাতিষ্ঠানিক

করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফির প্লেট চ্যাম্পিয়ন ওয়ালটন

#

বিজ্ঞপ্তি

২৫ অক্টোবর, ২০২৫,  10:41 PM

news image

‘করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫’-এর প্লেট বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ওয়ালটন। শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির ফুটসাল মাঠে নির্ধারিত ফাইনালে ওয়ালটনের প্রতিপক্ষ ছিল ইউনাইটেড হেলথকেয়ার। তবে প্রতিপক্ষ দল মাঠে না আসায় ওয়াকওভারে চ্যাম্পিয়ন হয় ওয়ালটন।

এর আগে দুই দিনব্যাপী অনুষ্ঠিত টুর্নামেন্টে ৬টি দলের মধ্যে তীব্র প্রতিযোগিতা হয়। একটি ম্যাচে জয় এবং একটি ড্র করে প্লেট ফাইনালে ওঠে ওয়ালটন।

ফাইনাল শেষে টিম ওয়ালটনের হাতে ট্রফি ও প্রাইজমানির চেক তুলে দেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও জনপ্রিয় ধারাভাষ্যকার কুমার কল্যাণ এবং ওয়ালটনের সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর কাব্বির হোসাইন।

‘করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫’-এর আয়োজন করে ‘জে কে স্পোর্টস ইভেন্ট’, যাতে দেশের শীর্ষ করপোরেট হাউজগুলোর কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। সাত-এ-সাইড ও ৩০ মিনিট ফরম্যাটে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে অংশ নেয় সিটি ব্যাংক, মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক, পাওয়ার গ্রিড বাংলাদেশ, নগদ এবং অন্যান্য দল।

ওয়ালটন টিমের সদস্য ও জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, ওয়ালটনের হয়ে এটা আমার প্রথম করপোরেট টুর্নামেন্ট। প্লেট পর্বের চ্যাম্পিয়ন হতে পেরে দারুণ লাগছে। আমাদের দল সবচেয়ে ফেয়ারভাবে খেলেছে।”

দলের অধিনায়ক রবিউল ইসলাম মিলটন বলেন, কাজের ফাঁকে খেলাধুলায় অংশগ্রহণ কর্মীদের শারীরিক ও মানসিকভাবে উজ্জীবিত করে। ওয়ালটন নিয়মিতভাবেই করপোরেট স্পোর্টস টুর্নামেন্টে অংশ নিচ্ছে, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।”

ওয়ালটন করপোরেট ফুটবল দলের অন্য সদস্যরা হলেন- আব্দুল্লাহ আল মামুন, মো. সাজ্জাদ হোসেন, মো. নাহিদ হাসান, আজিজুল ইসলাম, সৌরভ সিংহ, আরিফুল ইসলাম, রায়ান আহমেদ, নাজমুস সাকিব, সাহেল মিয়া, রেজোয়ানুল ইসলাম শাওন, সফিকুল ইসলাম ও ইউনুস আলী।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি