ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

উন্নয়ন, ধর্মীয় শ্রদ্ধা ও দলীয় কর্মসূচিতে ব্যস্ত দিন কাটবে প্রধানমন্ত্রীর সিলেট সফরে

#

নিজস্ব প্রতিবেদক

০১ মে, ২০২৬,  4:36 PM

news image

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগামীকাল শনিবার (২ মে) একদিনের সফরে সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দিনব্যাপী এই সফরে তিনি ধর্মীয় শ্রদ্ধা নিবেদন, উন্নয়ন প্রকল্প উদ্বোধন, নদী পুনঃখনন কার্যক্রম, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দলীয় সভায় অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী সকাল ১০টা ৩০ মিনিটে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে সফর শুরু করবেন তিনি।

বেলা ১১টায় সিলেট সার্কিট হাউজ সংলগ্ন চাঁদনী ঘাট এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং সেখানে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দেবেন।

এরপর বেলা ১২টায় সিলেট সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। স্থানীয়ভাবে এই প্রকল্পকে কৃষি ও নদী ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিকেল ৩টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত “নতুন ক্রীড়া স্পোর্টস-২০২৬” উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এতে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন তিনি। সেখানে দলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি