ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

উড্ডয়নের পরই বিধ্বস্ত কার্গো বিমান, নিহত কমপক্ষে ৭

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ নভেম্বর, ২০২৫,  12:07 AM

news image

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিলে একটি কার্গো বিমান উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সোয়া ৫টার দিকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার। নিহতদের মধ্যে তিনজন ক্রু সদস্যও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলে ঘন ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা গেছে। দুর্ঘটনার সময় বিমানে ছিল প্রায় ৩৮ হাজার গ্যালন জ্বালানি। হাওয়াই যাওয়ার উদ্দেশে উড়াল দেওয়া এই উড়োজাহাজটি পণ্য পরিবহন সংস্থা ইউপিএস-এর বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

বিবিসি জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। কর্মকর্তারা আশঙ্কা করছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি