ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি, ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ: সাবেক স্বরাষ্ট্র সচিবসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে উড্ডয়নের ২০ মিনিট পরই বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান, নিহত ২ পাইলট পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা জোটে বাংলাদেশ, কী হবে ভারতের সঙ্গে সম্পর্ক কর কর্মকর্তা আব্দুল আলিম সরকারের বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ: নামে-বেনামে বহুতল ভবন, প্লট ও বিপুল সম্পদের তথ্য রিফাইনারির অনুমতি পেতে আগের নাকচের তথ্য গোপন: তদন্তে বিপিসি সৌদি-পাকিস্তান-তুরস্কের জোটে বাংলাদেশ: সামনে বড় কূটনৈতিক পরীক্ষা ব্যক্তির বক্তব্য নয়, পররাষ্ট্রনীতি হতে হবে প্রাতিষ্ঠানিক

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ৭ম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

#

বিজ্ঞপ্তি

২৫ অক্টোবর, ২০২৫,  7:22 PM

news image

ইস্টার্ন ইউনিভার্সিটিতে শনিবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে ৭ম আন্তর্জাতিক সম্মেলন (7th International Conference on Integrated Sciences – ICIS 2025)। এ সম্মেলনটি ইস্টার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, দ্য গাম্বিয়া এর যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। তিনি তাঁর বক্তব্যে বিজ্ঞান, ব্যবসা, প্রযুক্তি ও শিক্ষাক্ষেত্রে নৈতিক ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন 

এছাড়া ভিডিও বার্তা প্রদান করেন আইওইউ, দ্য গাম্বিয়া এর আচার্য প্রফেসর ড. আবু আমিনা বিলাল ফিলিপ্স এবং এসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিস বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ, সদস্য, বোর্ড অব ট্রাস্টিজ, ইস্টার্ন ইউনিভার্সিটি এবং প্রফেসর ড. আবুল হাসান এম. সাদেক, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। 

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্যগণ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা এবং ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, দ্য গাম্বিয়ার ডেপুটি ভাইস-চ্যান্সেলর (একাডেমিকস) প্রফেসর ড. মুহাম্মদ আহসান। আরো উপস্থিত ছিলেন রহিমআফরোজ বাংলাদেশ লি. এর  ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম।

সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মুহাম্মদ ইমাদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

এছাড়া ড. মো. মুশাররফ হোসেন, উপদেষ্টা (এইচআর), আইসিডিডিআর,বি এবং সভাপতি, ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশন্স, অনুষ্ঠানে ডিস্টিংগুইশড স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করেন। 

সম্মেলনে দেশ-বিদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিভিন্ন টেকনিক্যাল ও প্যারালাল সেশনে উপস্থাপিত গবেষণা প্রবন্ধগুলোতে বিজ্ঞান, ব্যবসা, প্রযুক্তি ও ইসলামী দৃষ্টিকোণ নিয়ে আলোচনা করা হয়।

সম্মেলনের কনভেনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ড. শফিকুর রহমান, ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান, দ্য গাম্বিয়া এবং কো-কনভেনার হিসেবে দায়িত্ব পালন করেন ড. আবু বিন ইহসান, চেয়ারপার্সন ও সহযোগী অধ্যাপক, ফার্মেসি বিভাগ, ইস্টার্ন ইউনিভার্সিটি। 

এছাড়া কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ড. আফরোজা বুলবুল, পরিচালক, রিসার্চ এবং পাবলিকেশন্স, দ্য গাম্বিয়া।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, পেপার প্রেজেন্টার, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থী প্রমুখ।

অনুষ্ঠানের শেষে আয়োজক কমিটি সম্মেলনের সকল অতিথি, সহযোগী প্রতিষ্ঠান, গবেষক ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি