ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

আমরা কোনো গুপ্ত রাজনীতি করি না: মুফতি ফয়জুল করীম

#

নিজস্ব প্রতিবেদক

০১ মে, ২০২৬,  3:46 PM

news image

ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ধরনের গুপ্ত রাজনীতি করে না বলে দাবি জানিয়েছেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম। তিনি বলেন, তাদের দলের সব কার্যক্রমই প্রকাশ্য ও স্বচ্ছ।

শুক্রবার (১ মে) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করীম বলেন, “আমরা কোনো গুপ্ত রাজনীতি করি না। যখন অন্যরা ইসলামকে উপেক্ষা করে গোপন আঁতাতে লিপ্ত হয়েছে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময়ই স্পষ্ট ও প্রকাশ্য অবস্থান নিয়ে রাজনীতি করেছে। ইসলামের জন্য ক্ষমতা ত্যাগের দৃষ্টান্তও আমরা স্থাপন করেছি।”

তিনি আরও বলেন, দেশের শ্রমিকরা সব সময়ই বঞ্চিত ও নির্যাতনের শিকার। শ্রমিকদের স্বার্থ রক্ষায় রাষ্ট্রকে কার্যকর উদ্যোগ নিতে হবে। সব শ্রমিককে রাষ্ট্রীয়ভাবে পরিচয়পত্র (কার্ড) দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে তাদের চিকিৎসা, খাদ্য ও আবাসনের নিশ্চয়তা দিতে হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অতীতে ইসলামের স্বার্থে তাদের দল কোনো সমঝোতায় যায়নি। বর্তমানে সংসদে মুক্তিযুদ্ধ বনাম রাজাকার বিতর্ক নতুন করে উত্থাপিত হওয়ায় তা জাতির জন্য বিভ্রান্তিকর বলেও মন্তব্য করেন তিনি।

মুফতি ফয়জুল করীম বলেন, বিরোধী দলকে স্পষ্ট করতে হবে তারা শরিয়াহভিত্তিক রাষ্ট্রব্যবস্থার পক্ষে নাকি প্রচলিত শাসনব্যবস্থার পক্ষে। ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান ইসলামী শরিয়াহর পক্ষেই—এ কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি