ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

আজকের বাংলাদেশ পেতে ৪৭ থেকে ২৪ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে: ডা. শফিকুর রহমান

#

নিজস্ব প্রতিবেদক

২৬ ডিসেম্বর, ২০২৫,  2:20 PM

news image

আজকের বাংলাদেশ পেতে ১৯৪৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এই পথচলায় অনেক মানুষ জীবন দিয়েছেন, যাঁদের কাছে জাতি চিরঋণী।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, বিগত সময়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কার্যত ‘মিনি ক্যান্টনমেন্টে’ পরিণত হয়েছিল। ছাত্রদের হাত থেকে কলম কেড়ে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। সেই ‘কালো হাত’ বিদায় নিয়েছে, তবে এখনো কালো ছায়া রয়ে গেছে। এর বিরুদ্ধে ছাত্রসমাজকে সোচ্চার ভূমিকা রাখতে হবে। আগামী দিনের দায়িত্ব ছাত্রদেরই নিতে হবে।

জামায়াত আমির বলেন, ছাত্রশিবিরের কাছ থেকে যদি মানুষ হতাশ হয়, তাহলে তাদের যাওয়ার আর কোনো জায়গা থাকবে না। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের লাঞ্ছনার ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ভবিষ্যতে কোনো শিক্ষাঙ্গনে এমন দৃশ্য দেখতে চান না।

তিনি আরও বলেন, বাংলাদেশে আজ ইনসাফের বড় অভাব রয়েছে। আগামী দিনে ইনসাফের বিজয় হবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার আহ্বান জানান জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, সব ধর্ম ও রাজনৈতিক দলের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই সবার লক্ষ্য হওয়া উচিত।

শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত বেকার ভাতা দেওয়ার চেয়ে দক্ষ মানুষ তৈরি করতে চায়। শিক্ষাব্যবস্থায় যুগোপযোগী ও মানসম্মত কারিকুলাম অন্তর্ভুক্ত করা গেলে দক্ষ নাগরিক গড়ে তোলা সম্ভব হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি