ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

আগামী সপ্তাহে সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

#

নিজস্ব প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর, ২০২৬,  11:23 AM

news image

আগামী সপ্তাহে পুলিশের জন্য পৃথক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে পুলিশের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সদরদপ্তরে সাইবার সিকিউরিটি ইউনিটের নেতৃত্বে একজন অতিরিক্ত আইজিপির পদ তৈরি করা হবে। তিনি বলেন, ‘আগামী সপ্তাহে একটি আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে। পুলিশ সদরদপ্তরে এর জন্য একজন অতিরিক্ত আইজিপির পদ যদি থাকে, না হলে আমরা তা তৈরি করব।’

তিনি জানান, মেট্রোপলিটন, বিভাগ ও জেলা পর্যায়ে সাইবার সিকিউরিটি ইউনিটের শাখা থাকবে। থানা ও জেলা পর্যায়েও এসব ইউনিটে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বড় আকারের ফরেনসিক ল্যাবসহ প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা পুলিশ সদরদপ্তর ও বিভাগীয় পর্যায়ে রাখা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি